6 October 2026, 12:31 PM
জেজিটিডিএসএল এর উর্দ্ধতন কর্মকর্তাদের Artificial Intelligence (AI) সম্পর্কে ধারনা লাভ ও দক্ষতা অর্জনের নিমিত্ত “Infrastructure Investment Facilitation Company(IIFC), Dhaka” এর ব্যবস্থাপনায় কোম্পানির প্রধান কার্যালয়স্থ কনফারেন্স রুমে গত ৩-৪ অক্টোবর দুই দিনব্যাপী “Practical AI for Professionals” শীর্ষক ইন-হাউস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।এসময় আইআইএফসি’র উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কোম্পানির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ সনদপত্র গ্রহণ করেন।