15 August 2026, 1:32 PM
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠিত বিশেষ রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তিন শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন- আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী মাছুমা আক্তার মৌমি। দ্বিতীয় স্থান অর্জন করেন- মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী আশহাদিয়া খাতুন ঐশী। আর তৃতীয় স্থান অর্জন করেন- আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র তাওহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ, সম্মাননা স্মারক, বই ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। রচনা প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও নগদ অর্থ প্রধান করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখালেখির প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সাফল্যে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী ও অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।