,

7 March 2026, 8:35 AM

আত্মকর্মসংস্থানে সহায়তায় ছাতক সদর ইউনিয়ন জামায়াতের সেলাই মেশিন ও ফুডপ্যাক বিতরণ

আপডেট টাইম : March 7, 2026 8:35 AM



শেয়ার করুন

প্রান্তিক মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রীর ফুডপ্যাক উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক সদর ইউনিয়ন শাখা।

শুক্রবার রাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেলাই মেশিন বিতরণ, রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক সদর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা কবির আহমদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান হাসনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দোয়ারা ফাউন্ডেশন ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসপিপিএম আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সহ সুপার ও বিশিষ্ট সমাজসেবী মাওলানা আবু ছালেহ মুহাম্মদ নোমান এবং বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক ও ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসেন।

বক্তারা বলেন, পবিত্র কুরআনে মানবকল্যাণে মুসলমানদের সর্বোত্তম জাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেই আদর্শকে সামনে রেখে জামায়াতে ইসলামী সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তারা আরও বলেন, সমাজ থেকে দারিদ্র্য ও দুর্নীতি দূর করে একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকাশ এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন ও সেহরি ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

মানবিক সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার এমন উদ্যোগ সমাজে ঐক্য ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়, যা রমজানের শিক্ষা ও মানবতার মূল্যবোধকে আরও শক্তভাবে ধারণ করতে উদ্বুদ্ধ করে।

শেয়ার করুন