২৮ জানুয়ারি ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট বোর্ড আয়োজিত হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে করনীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন,শিক্ষার মানোন্নয়ন করতে হলে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মান বাড়াতে হবে, শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে প্রতিষ্ঠান প্রধানদের করনীয় ঠিক করতে হবে, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হলে একাডেমিক প্রধানদের পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বুধবার ( ২৭জানুয়ারি ) বেলা ১১ টায় বাংলাদেশ ফিমেইল একাডেমির সহযোগীতায় বাংলাদেশ ফিমেইল একাডেমি হল রুমে সেমিনার টি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে জান্নাতুল নাজনীন আশা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট’র চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম।
প্রবন্ধে হাওর অঞ্চলের ৫ টি জেলার শিশুদের ব্যক্তিত্ব,মেধা এবং মানসিক ও শারীরিক সামর্থ্য বিকাশ,শিক্ষালয়ে উপস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলাসহ শিক্ষকদের করনীয় বিষয় তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট শিক্ষা বোর্ড সচিব মাধ্যমে ও উচ্চ মাধ্যমিক, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমে ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, মোঃ মইনুল ইসলাম প্রমূখ। সুনামগঞ্জ জেলার ৩০ টি কলেজের অধ্যক্ষ ও ৭০টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে সেমিনারে উন্মুক্ত আলোচনার মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠিত হয়।