বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ জানুয়ারি ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট টাইম : জানুয়ারি ১৫, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ



শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান মনির

বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন বজলুর রহমান রাজু।

সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোক্তার আখন্দ এবং সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম শিকদার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ জসিম উদ্দিন, আনোয়ার রবি, মোস্তাফিজুর রহমান কাওসার, জলিল আহমদ, হালিম উদ্দিন, মোবারক আলী, মিজু আহমদ লালু, ইব্রাহিম আলী, সমর আলী, সাদেক আলী। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জি.এম সুমন।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন খাইরুল ইসলাম খান, আব্দুল হান্নান, খালেদ আহমদ, জামিল আহমদ (মিলন), সেলিম আহমদ, মোশাররফ হোসেন, সুমন আহমদ, আহাদ আলী, ইয়াকুব আলী, ডা. লোকমান উদ্দিন, হাবিবুর রহমান।

সাংগঠনিক সম্পাদক এম. গিয়াস রানা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রেজাউল করিম, রাহিম আহমদ, জামিল আহমদ ফয়ছল, রহিম উদ্দিন বাহার, কামরান আহমদ, বদরুল ইসলাম, মামুন রশিদ, মাহমুদ আলী, রেজওয়ান আহমদ, মাসুক আহমদ।

দপ্তর সম্পাদক ইমন আহমদ এবং সহ-দপ্তর সম্পাদক ইয়াছিন রিফাত। প্রচার সম্পাদক জসিম উদ্দিন মুন্না এবং সহ-প্রচার সম্পাদক আব্দুল বাসির তালুকদার। ক্রীড়া সম্পাদক সালমান আহমদ এবং সহ-ক্রীড়া সম্পাদক তুহিন আহমদ। ছাত্র বিষয়ক সম্পাদক আরিফ আহমদ এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কাওসার আহমদ। ছাত্রী বিষয়ক সম্পাদক আফছানা বেগম এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক স্বপ্না বেগম। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কাশেম রূপক। প্রবাসী বিষয়ক সম্পাদক শাহিন আহমদ এবং সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক রুমান আহমদ। সাহিত্য বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ। ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান আহমদ। অর্থ বিষয়ক সম্পাদক শিপু আহমদ এবং সহ-অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন খলিক, আবু বক্কর, হাসিবুর রহমান, লায়েছ আহমদ, আমিনুল ইসলাম, শামীম আহমদ, শরিফ আহমদ, মাহমুদুল হাসান, আব্দুল্লাহ, আলাউদ্দিন, মুন্না, শিমুল, মাহমুদুল হক সরকার, নাজিম, এমদাদুর রহমান মিলন, আকাশ, আলমগীর হোসেন, মিজান।

কমিটি ঘোষণার পর সভাপতি এম. মোহাম্মদ আলী বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই কমিটি ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং সংগঠনের ভিত্তি আরও মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সাধারণ সম্পাদক বজলুর রহমান রাজু বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তারেক রহমানের ঘোষিত আগামী রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে সংগঠনটি অগ্রসৈনিক হিসেবে কাজ করতে চায়।

শেয়ার করুন