বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : ডিসেম্বর ৪, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য ১১ দিনব্যাপী অন-দ্যা-জব প্রশিক্ষণ বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে। সিলেট নগরীর শাহজালাল উপশহরে এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।

প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং এদেশের মাটি প্রাকৃতিকভাবেই উর্বর। তিনি উল্লেখ করেন, এ মাটিতে ফসল ফলাতে বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক জ্ঞান। সঠিক জ্ঞানের অভাবে অনেক কৃষি জমি বছরে মাত্র একবার চাষ হয় এবং বাকি সময় পতিত থাকে। পতিত জমিতে বছরে একাধিকবার চাষ, নতুন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ ও নিজেকে দক্ষ করতে প্রশিক্ষণ অপরিহার্য। তিনি বলেন, প্রশিক্ষণ উদ্যোক্তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও দক্ষ করে গড়ে তোলে।

তিনি আরও বলেন, সরকার দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজ ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা থেকেই দেশের পরিবর্তন সম্ভব এবং এরই অংশ হিসেবে কৃষি উদ্যোক্তা তৈরির এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১১ দিন তিনটি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখান থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কাজে লাগাবেন। তিনি জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতায় পাশে থাকবে বলে উল্লেখ করেন।

সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যনেজার এ এস এম শাহিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোঃ হুমায়ূন কবির। প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার ২৪ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন