6 May 2025, 9:00 PM
সিলেট সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের শাখা কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। মোঃ আজাদ মিয়াকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ বদরুল হোসেন, সহ-সভাপতি ইমরান গাজী, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নেছার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ও প্রচার সম্পাদক মোঃ মোজাইদ। নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান ছাদিক বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনে পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্র রুখতে ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা শাখার সভাপতি সোয়েব আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট বিভাগীয় সভাপতি সামছুল ইসলাম, বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, সিলেট মহানগর সভাপতি শামীম আহমদ, মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, সিলেট মহানগর কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপি নেতা মামুন আল রশীদ হেলাল, রাসেল আহমদ, সাবেক জেলা যুবদল নেতা সাদ্দাম হোসেন, আব্দুল হক, ব্যবসায়ীদল সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সদর থানা ব্যবসায়ীদল নেতা ইমরান গাজী প্রমুখ।