,

13 March 2025, 10:14 PM

ছাতকে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন গ্রেফতার

আপডেট টাইম : March 13, 2025 10:14 PM



শেয়ার করুন

ছাতক প্রতিনিধি: ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে রাজনৈতিক ও নিয়মিত মামলার আসামী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. সিরাজ উদ্দিনকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বুধবার ছাতক থানার একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত সিরাজ উদ্দিন ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মখলিছুর রহমানের পুত্র। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজ উদ্দিন একটি নিয়মিত মামলার আসামী। ছাতক থানার মামলা নং-১৫, তারিখ-১০.০২.২০২৫, ধারা- The Special Powers Act, 1974 Section 15-(3) /25-D এর অধীনে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী মো. সিরাজ উদ্দিনকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই অভিযানের পেছনের কারণ ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরও তথ্য পাওয়া মাত্রই তা পাঠকদের জানানো হবে।

শেয়ার করুন