১২ জুন ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ
শত লড়াই ও ঐতিহ্যের অধিকারী ৫২’র অগ্নিগর্ভে জন্ম নেওয়া দেশের অন্যতম ছাত্র গণসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর ৪১তম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। ৯ জুন ২০২৩, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
কাউন্সিল অধিবেশন রাগীব নাঈমকে সভাপতি, রাকিবুল রনিকে সাধারণ সম্পাদক এবং তামজিদ হায়দারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪১ সদস্যের জাতীয় পরিষদ নির্বাচিত করেছে।
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জয় রায়, মিখা পিরেগু, শিমুল কুম্ভকার, বিল্লাল হোসেন, অপু সাহা, প্রণব কুমার দেব, তাহমিদ চৌধুরী, ছাব্বির আহমেদ রাজ এবং সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, জাওয়াদুল ইসলাম, তাসবিবুুল গনি নিলয় নির্বাচিত হয়েছেন।
কমিটির কোষাধ্যক্ষ নাজিফা জান্নাত, দপ্তর সম্পাদক মাঈন আহমেদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অমর্ত্য রায়, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদনান আজিজ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক লেনিক চাকমা, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদা দীপা, সাংস্কৃতিক সম্পাদক সংহতি ঘোষ রমা, ক্রীড়া সম্পাদক শ্যামজিৎ পাল শুভ্র এবং সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসিফ জামান।
কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নজির আমিন চৌধুরী জয়, এবি সিদ্দিক, অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক, মেহেদী হাসান, মনিষা ওয়াহিদ, লুৎফুন্নাহার মিলি, রিহাদ মাহমুদ, মোকলেছুর রহমান সুইট, পার্থ প্রতীম সরকার, জুয়েল মজুমদার, রথীন্দ্রনাথ বাপ্পী, সুজয় সরকার, নাহিদ হাসান, প্রসেনজিৎ, রফিকুল ইসলাম, তানজিমুর রহমান রাফি এবং সামিহা ইসলাম জিনিয়া।
উল্লেখ্য বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন গত ১৬ মার্চ ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে উদ্বোধন হয়। ২০২০ সালে অনুষ্ঠিত সংগঠনের ৪০তম জাতীয় সম্মেলনে সংগঠিত বিভাজন নিরসনে এবারের সম্মেলনকে ঐক্য সম্মেলন হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল। সে সময় ২১ মার্চ ২০২৩ পর্যন্ত সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পরে উদ্ভুত পরিস্থিতিতে বিষয় নির্বাচনী কমিটি কাউন্সিল মুলতবি ঘোষণা করে। পরবর্তিতে বিষয় নির্বাচনী কমিটির আহ্বানে আজ ৯ জুন ৪১তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ডাকসু ক্যাফেটেরিয়ায় রাত অবধি চলা কাউন্সিল নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণের মধ্যদিয়ে শেষ হয়।