রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ ডিসেম্বর ২০২১, ৬:১৩ অপরাহ্ণ

যুক্তরাজ্যে করোনায় আরো অর্ধ লক্ষের উপর আক্রান্ত : মৃত্যু ১৪৩

আপডেট টাইম : ডিসেম্বর ৩, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ



শেয়ার করুন

যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪২৪ জনে।

একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৫৮৪ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৪৭ জন।

এ দিকে গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১৪১ ও বুধবার ১৭১ জন। আক্রান্তের সংখ্যা ছিল গতকাল ৫৩ হাজার ৯৪৫ ও বুধবার ৪৮ হাজার ৩৭৪ জন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১০ লক্ষ ৪৬ হাজার ১৩৩ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪ কোটি ৬৪ লক্ষ ৬২ হাজার ৬৩৮ জন। তৃতীয় ডোজ বুস্টার নিয়েছেন ১ কোটি ৯৪ লক্ষ ৩৬ হাজার ৮৮৫ জন।

উল্লেখ্য,২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

আলোকিত সিলেট/আবীর

শেয়ার করুন